ঢাবি উপাচার্য বরাবর ছাত্রলীগের ১৯ দফা দাবি

 
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের বিভিন্ন অভিযোগ, সমস্যা বিষয়ে ১৯ দফা দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। উপাচার্যের কাছে শিক্ষার্থীদের দাবি-দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি দেন ঢাবি ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
 
এর আগে সোমবার সকালে ঢাবির মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ১৯ দফা দাবি তুলে ধরেন তারা। এতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন উপস্থিত ছিলেন।
 

ছাত্রলীগের দাবির মধ্যে রয়েছে, ঢাবির আবাসিক হলগুলোতে মানসম্মত খাবার পরিবেশন ও যথাযথ মূল্য নির্ধারণ, শ্রেণিকক্ষগুলো যুগোপযোগী করা, মাদকমুক্ত ক্যাম্পাস গড়ে তোলার জন্য প্রশাসনের যৌথ অভিযান পরিচালনা করা, ইভটিজিং প্রতিরোধে যৌন নিপীড়ন বিরোধী সেলের ভূমিকা তরান্বিত করা।