বলিউডে বক্স অফিস হিট করা 'জিন্দেগি না মিলেগি দোবারা' সিনেমাটির নারী ভার্সন নিয়ে আসছে সোনম কাপুরের বোন রেয়া কাপুর। অবশ্য সেখানে তিন বন্ধুর বদলে দেখা যাবে চার বান্ধবীকে।
বলিউড লাইফে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, এই সিনেমার মাধ্যমে রেয়া কাপুরের অভিষেক হচ্ছে প্রযোজক ও পরিচালক হিসেবে। ছবিতে সোনম কাপুরের পাশে দেখা যাবে আনুশকা শর্মা, ক্যাটরিনা কাইফ ও হুমা কোরায়শিকে। চার বান্ধবীর অভিযানের গল্প নিয়ে তৈরি হবে ছবিটি।
এরই মধ্যে ছবির প্রাথমিক কথাবার্তার কাজটা এগিয়ে নিয়েছেন রেয়া। সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী তিনি।