বুস্টার অফারে বাড়তি সেবা পাবেন গ্রাহকরা

গ্রাহককে রিচার্জের চারগুণ পর্যন্ত সেবা প্রদানের উদ্দেশে বুস্টার অফার নামে নতুন সেবা চালু করেছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড।
গ্রাহককে অফারটি গ্রহণ করতে *৮৯৯৯*৪# নাম্বরে ডায়াল করে প্রথমে বিশেষ এই প্যাকেজটিতে স্থানান্তরিত হতে হবে। প্যাকেজটিতে অন্তর্ভুক্ত হওয়ার পর অফারটি উপভোগ করতে গ্রাহককে ২৪ অথবা ৪৪ টাকা রিচার্জ করতে হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এতে বলা হয়েছে, রিচার্জের পরিমাণটি মূল অ্যাকাউন্টের সাথে যোগ হবে না। বুস্টার ভ্যালু হিসাবে আলাদা অ্যাকাউন্টে যোগ হবে। *২২২*৪# নাম্বারে ডায়াল করে বুস্টার ভ্যালুর পরিমাণ জানা যাবে। সেই ভ্যালুটি গ্রাহক শুধু কল, শুধু ইন্টারনেট, শুধু এসএমএস অথবা তার ইচ্ছানুযায়ী সবমিলিয়ে ব্যবহার করতে পারবেন।

অফারটির আওতায় ২৪ টাকা রিচার্জে গ্রাহক ৭২ টাকা মূল্যমানের (রিচার্জের তিনগুণ) রবি-রবি কল, ইন্টারনেট ব্যবহার ও এসএমএস পাঠাতে পারবেন। রিচার্জের পর তিন দিন অফারটি কার্যকর থাকবে। অন্যদিকে ৪৪ টাকা রিচার্জে চারগুণ মূল্যমানের সেবা উপভোগ করতে পারবেন গ্রাহকরা। অর্থাৎ, গ্রাহক ১৭৬ টাকার (রিচার্জের চারগুণ) রবি-রবি কল, ইন্টারনেট ব্যবহার ও এসএমএস পাঠাতে পারবেন। রিচার্জের পর থেকে চারদিন পর্যন্ত অফারটি কার্যকর থাকবে। এ অফারের আওতায় গ্রাহকরা বেস রেট হিসাবে রবি-রবি বা রবি-অন্য অপারেটরে প্রতি ১০ সেকেন্ডে ১৮ পয়সা রেটে কথা বলার সুযোগ পাবেন।