রাষ্ট্রদ্রোহী বক্তব্য ও সহিংসতার উস্কানির দায়ে পাকিস্তানের রাজনৈতিক দল মুত্তাহিদা কওমি মুভমেন্ট’র (এমকিউএম) প্রধান আলতাফ হুসেইনকে ৮১ বছর কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। সন্ত্রাসবিরোধী আদালতের (এটিসি) বিচারক রাজা শাহবাজ খান দেশটির গিলগিট শহরে এই রাজনীতিকের কারাদণ্ডের নির্দেশ দেন।
সোমবার আন্তর্জাতিক গণমাধ্যমে এ খবর প্রকিশিত হয়।
তবে তিনি বর্তমানে পলাতক রয়েছেন।
করাচির বাসিন্দা আলতাফ হুসেইন ১৯৯২ সাল থেকে লন্ডনে শহরে স্বেচ্ছায় নির্বাসিত রয়েছেন। ৮১ বছর কারাদণ্ডের পাশাপাশি তাকে ২৪ লাখ রূপি জরিমানাও করা হয়েছে।
আদালত ৬২ বছর বয়সী আলতাফ হুসেইনের সাজা কার্যকর করার জন্য সিন্ধু প্রদেশের পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছেন।
এমকিউএম’র এই নেতা চলতি বছর ভারতের সেনাবাহিনী ও পাকিস্তানের আধা সামরিক বাহিনী নিয়ে বিতর্কিত মন্তব্য করায় কঠোর সমালোচনার মুখে পড়েন।