মিয়ানমারে ভূমিধসে ১৭ জনের মৃত্যু

মিয়ানমারের পূর্বাঞ্চলে ভূমিধসে ১৭ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দেশটির সরকারি গণমাধ্যমে জানানো হয়েছে, মৌসুমি বৃষ্টি থেকে এই ভূমিধস হয়েছে। ওই এলাকা থেকে তিন শতাধিক লোককে সরিয়ে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছে।
 
এএফপি জানায়, সোমবার বিকেলে প্রত্যন্ত কায়াহ রাজ্যের হপা-সং শহরে এ ভূমিধসের ঘটনায় ১০ জন পুরুষ ও ৭ জন নারী মারা যায়। ওই এলাকায় আরও ভারী বৃষ্টি হতে পারে।