নাশকতার মামলায় আমানের জামিন বহাল

নাশকতার ৯ মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছে আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত। 
 
জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার  অবকাশকালীন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন  ‘নো অর্ডার’ আদেশ দেন।
 
হাইকোর্টের দেয়া জামিন বহাল থাকলো বলে জানিয়েছেন আইনজীবীরা। 
 
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির। 
 
গাড়ি পোড়ানো ও নাশকতার অভিযোগে চলতি বছরের জানুয়ারিতে পুলিশ মামলাগুলো দায়ের করে।