সিরিয়ায় রাশিয়ান দূতাবাসে রকেট হামলা

সিরিয়ার রাজধানী দামেস্কের সামনে গণজমায়েতকে লক্ষ্য করে দুটি রকেটের গোলা আঘাত হেনেছে। তবে একজন রাশিয়ান কূটনৈতিকের বরাত দিয়ে রাশিয়ান সংবাদ সংস্থা তাস জানিয়েছে, এই হামলায় দূতাবাসের কেউ হতাহত হয়নি।


সিরিয়ায় রাশিয়ান সেনাবাহিনীর  ইসলামিক স্টেটস সহ জঙ্গিদের বিরুদ্ধে গত ৩০ সেপ্টেম্বর থেকে হামলা শুরু করেছে। রাশিয়ার সমর্থনে সিরীয় জনগণের একটি জমায়েতে এই হামলা করা হয়। তবে এই হামলায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ভবনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। সিরিয়ায় রাশিয়ান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি এলদার কুরবানোভ বলেন, দুটি শেল দূতাবাস এলাকায় আঘাত হেনেছে। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি।


জঙ্গি সংগঠন আল নুসরা ফ্রন্ট এর প্রধান আবু মোহাম্মদ আল জোলানি সোমবারে একটি অডিও বার্তায় রাশিয়ানদের বিরুদ্ধে আক্রমণের আহবান জানানোর ২৪ ঘন্টার মধ্যে এই আক্রমনের ঘটনা ঘটলো। আল জোলানি বলেছিলেন, যদি রাশিয়ার সেনাবাহিনী সিরিয়ার মানুষদের হত্যা করে, তাহলে তোমরা তাদের মানুষদের হত্যা করো। আর তারা যদি আমাদের সেনাদের হত্যা করে তাহলে তাদের সেনাদের হত্যা করো, চোখের বদলে চোখ। ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস।