সরকার-বিরোধী বাহিনীর পক্ষে যুদ্ধ করতে সিরিয়া সফরের পরিকল্পনার চেষ্টার অভিযোগে মেলবোর্নে বসবাসকারী ২৫ বছর বয়সী এক যুবককে দোষী সাব্যস্ত করেছে অস্ট্রেলিয়ার একটি আদালত। আমিন মোহাম্মদ নামের নিউজিল্যান্ডের ওই নাগরিক শত্রুতাপূর্ণ কর্মকাণ্ডে যুক্ত হতে একটি বিদেশি দেশে ভ্রমণের প্রস্তুতি নেয়ার তিনটি অভিযোগে অভিযুক্ত হয়েছেন। খবর বিবিসির।
মধ্যপ্রাচ্য সংঘাতে যেকোনো পক্ষের হয়ে জঙ্গিদের জন্য যুদ্ধ করাটা অস্ট্রেলিয়ায় একটি ফৌজদারি অপরাধ। প্রতিটি অভিযোগের জন্য মোহাম্মদ ১০ বছর পর্যন্ত কারাদণ্ড পেতে পারেন। এরই মধ্যে তার অস্ট্রেলীয় ভিসা বাতিল করা হয়েছে এবং তার দণ্ড ঘোষণা না করা পর্যন্ত সে অভিবাসন আটক কেন্দ্রে থাকবেন।