ভারতের মুম্বাইতে বিজেপির সাবেক উপদেষ্টা সুধীন্দ্র কুলকার্নির মুখে শিবসেনা সমর্থকদের কালি মাখিয়ে দেয়ার ঘটনায় গ্রেফতার ছয় শিবসেনা কর্মী জামিনে মুক্তি পেয়েছে। খবর এনডিটিভির।
চরম হিন্দুত্ববাদী সংগঠন শিবসেনার পক্ষ থেকে বলা হয়েছে—পাকিস্তানের বিরুদ্ধে তাদের এটি প্রতিবাদের বহিঃপ্রকাশ, যা শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমেই করা হয়েছে।
মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার বলেন, ‘গ্রেফতার ছয় শিবসেনা কর্মী জামিনে মুক্তি পেয়েছে।’
উল্লেখ্য, সোমবার পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খুরশিদ মাহমুদ কাসুরির বই ‘নেইদার অ্যা হক, নর অ্যা ডাভ: অ্যান ইনসাইডার অ্যাকাউন্ট অব পাকিস্তান ফরেন পলিসি’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজক সুধীন্দ্র কুলকার্নির মুখে কালি মেখে দেয় শিবসেনা কর্মীরা।