রাজধানীর কদমতলী থানার ধনিয়া এলাকায় ভবনের জানালার কাচ ভেঙ্গে মাথায় পড়ে এক স্কুল-ছাত্রী গুরুতর আহত হয়েছে। ওই ছাত্রীর নাম সাদিয়া (১২)। সে ধনিয়া বিদ্যাকোষ আইডিয়াল স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। বর্তমানে সে ঢাকা মডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।
জানা গেছে, সাদিয়ার বাবার নাম আব্দুল রাজ্জাক। ধনিয়া এলাকায় তাদের বাসা। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে স্কুল ছুটির পর সাদিয়া ধনিয়া বিদ্যাকোষ আইডিয়াল স্কুলের পেছনে গলি দিয়ে বাসায় যাচ্ছিল। এ সময় পাশের এক বাড়ির ওপর থেকে জানালার গ্লাস ভেঙে তার ওপর পড়ে।
এতে সে গুরুতর আহত হয় এবং অচেতন হয়ে রাস্তায় পড়ে থাকে। পরে স্থানীয় আলামিন ও আব্দুল আজিজ নামের দুই ব্যক্তি তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।