হাজী সাহাব উদ্দীন স্মৃতি বৃত্তি পরীক্ষার নিবন্ধন চলছে

‘হাজী সাহাব উদ্দীন স্মৃতি বৃত্তি-২০১৫’ এর নিবন্ধন চলছে। সেপ্টেম্বর খেকে শুরু হওয়া এ নিবন্ধন চলবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে হাজী সাহাব উদ্দীন স্মৃতি বৃত্তি ফাউন্ডেশন।

বৃত্তি কমিটির চেয়্যারম্যান নাসিমা আক্তার নিশা ও কমিটির প্রধান হুমায়ুন কবির রাজিবের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকার যে কোন স্কুলের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। ৩য় শ্রেণী থেকে ৮ম শ্রেণীর শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারবে। নিবন্ধনের জন্য- হাউজ-৮৪, হাজী সাহাব উদ্দীন ম্যানসন, নিউ এয়ারপোর্ট রোড, বনানী, ঢাকা-১২১৩ বা ফেসবুক www.facebook.com/HSMemorialscholarship থেকে আবেদন ফরম নিয়ে পূরণ করে জমা দিতে হবে। নিবন্ধন ফি: ১০০ টাকা।

বৃত্তি কমিটির প্রধান হুমায়ুন কবির রাজিব জানান, বনানী বিদ্যানিকেতনে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২০১৪ সালে ঢাকার ৪৫ টি স্কুলের ৩য় শ্রেণী থেকে ৮ম শ্রেণী পর্যন্ত প্রায় ৮০০ শিক্ষার্থী ‘হাজী সাহাব উদ্দীন স্মৃতি বৃত্তি’তে অংশগ্রহন করে। এর মধ্যে ৯ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল, ১৪ জন এ গ্রেড, ৪৩ জন বি গ্রেড এবং ৭৯ জন সাধারণ গ্রেডে বৃত্তি পায়। আশা করছি এবার রাজধানীর প্রায় ১০০ টি স্কুল অংশগ্রহণ করবে। বিস্তারিত: hajishahabuddin.com ঠিকানায়।

উল্লেখ্য, ১৯৪৫ সালের ১৩ জানুয়ারি রাজধানীর বনানীর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন হাজী সাহাব উদ্দীন। সামাজিক কল্যান ও দাতব্য কাজ করাই ছিল তার চরিত্রের প্রধান বৈশিষ্ঠ্য। এই মহান ব্যক্তি ২০০৫ সালের ২৬ ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার স্মৃতি রক্ষার্থে ২০০৬ সাল থেকে রাজধানীতে চালু করা হয় এ বৃত্তি কার্যক্রম। ক্রমশ দেশের সব জেলাতেই ‘হাজী সাহাব উদ্দীন স্মৃতি বৃত্তি’ কার্যক্রম চালানোর আশা প্রকাশ করেন আয়োজকরা।