কিউরেটিং ধারণাকে প্রাধান্য দিয়ে কলাকেন্দ্রে গতকাল শুরু হয়েছে ফারজানা রহমান ববি ও পলাশ বরণ বিশ্বাসের ঐচ্ছিক/বিক্ষিপ্ত- চিত্রের মধ্যে কথপোকথন, শিরোনামের চিত্র প্রদর্শনী।
বিশেষ এই প্রদশর্নীটি শিল্পীদের উদ্যেগে-শিল্পীদের দ্বারা পরিচালিত শিল্পপ্রতিষ্ঠান কলাকেন্দ্রে ১৩ই অক্টোবর থেকে শুরু হয়েছে। প্রদর্শনীতে শিল্পী ফারজানা রহমান ববি’র ১০টি এবং পলাশ বরণ বিশ্বাসের ১১টি শিল্পকর্ম রয়েছে। সবগুলো ছবি ছাপচিত্রর মাধ্যমে করা। পলাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ ও ফারজানা রহমান ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টার্নেটিভের ছাপচিত্র বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।
IMG0
১৩ই অক্টোবর সন্ধ্যায় শিল্পকর্ম উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- স্বনামধন্য শিল্পী মনিরুল ইসলাম, সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো: মনজুর রহমান, এবং ডিবিএল গ্রুপের সহ-সভাপতি, কিবরিয়া প্রিন্ট মেকিং স্টুডিও’র উপদেষ্টা এম.এ রহিম ফিরোজ . প্রদর্শনীটি চলবে ৮ নভেম্বর পর্যন্ত যা প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।
IMG1
কিউরেটিং ধারনাকে প্রাধান্য দিয়ে ভিন্ন দৃষ্টিগ্রাহ্য দুই ধরনের দৃশ্যচিত্রের মধ্যে সংলাপ তৈরি করার চেষ্টা করা হয়েছে। দৃশ্যশিল্পী ফারজানা রহমান ববি এবং পলাশ বরণ বিশ্বাসের সম্পুর্ণ ভিন্ন দুই স্বত্তার শিল্পকর্মের মধ্যে সংলাপ তৈরির কাজটি করেছেন এই প্রদশর্নীর কিউরেটর ওয়াকিলুর রহমান এবং কেহকাশা সাবাহ। প্রদশর্নীতে উক্ত দুইজন শিল্পীর শিল্পকর্মের মাধ্যমে তৃতীয় একটি মাত্রা তৈরির চেষ্টা করেছেন কিউরেটরদ্বয়, কলাকেন্দ্রের গ্যালারী স্পেসে প্রদর্শন ঢংকে ব্যবহার করে। যেখানে শিল্পীদের একক শিল্পসত্ত্বার চেয়ে যৌথ কিন্তু দৃশ্যত একক ও নতুন আরেকটি মাত্রা লক্ষ্যণীয়।