ঢাবি ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা আগামী শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৪৬টি ও ক্যাম্পাসের বাইরে ঢাকা শহরের ১০টি স্কুল-কলেজসহ মোট ৫৬টি কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

চলতি বছর ১ হাজার ১৭০টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৪৩ হাজার ২৩৪জন।

পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এরূপ কোন ইলেক্ট্রনিক ডিভাইস বা যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ।

বুধবার ঢাবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।