পূর্ব জেরুজালেমে চেকপয়েন্ট বসাচ্ছে ইসরাইল

 
দখলকৃত পূর্ব জেরুজালেমের ফিলিস্তিনি এলাকায় চেকপয়েন্ট বসাতে শুরু করেছে ইসরাইল। ফিলিস্তিনিদের হামলা ঠেকাতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে দাবি ইসরাইলি পুলিশের।
 
এছাড়াও জাবাল মুকাবার জেলায় প্রবেশে বাধা দিচ্ছে পুলিশ। সেখানে গত মঙ্গলবার ফিলিস্তিনিদের হামলায় তিন ইসরাইলি নাগরিক নিহত হওয়ার অভিযোগ উঠেছিল। এলাকাটিতে কয়েকশ সেনা মোতায়েন করেছে দেশটি।
 
যেসব ফিলিস্তিনি নাগরিকের বিরুদ্ধে হামলার অভিযোগ রয়েছে তাদের বাড়ি গুড়িয়ে দিয়ে জেরুজালেম ছাড়ার ঘোষণা দিয়েছে ইসরাইল।
 
গত দুই সপ্তাহে ইসরাইলি হামলায় ১৮ ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন, নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে। সূত্র: বিবিসি