রাজধানীর ২০ ফার্মেসিকে জরিমানা

 
রাজধানীর নিউমার্কেট ও শাহবাগের আজিজ সুপার মার্কেটে ওষুধের ২০টি  দোকানে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ, অনুমোদনহীন ও অবৈধ ওষুধ রাখার দায়ে সাড়ে ১১ লাখ টাকা জরিমানা করেছে র্যাব-৩ এর ভ্রাম্যমাণ আদালত।
 
রাজধানীর শাহবাগ আজিজ মার্কেটের ২০টি ফার্মেসিতে অভিযান চালিয়ে ভেজাল ও মেয়াদহীন ওষুধ পাওয়ায় ১১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের সহায়তায় র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র্যাব-৩ এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম।
 

তিনি জানান, দুপুর থেকে বিকেল পর্যন্ত শাহবাগের আজিজ মার্কেট এবং এর পাশের ২০টি ফার্মেসিতে অভিযান চালিয়ে ভেজাল ও মেয়াদোউত্তীর্ণ ওষুধ বিক্রি-মজুদের দায়ে জরিমানা করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ ওষুধ জব্দ করে তা নষ্ট করে ফেলা হয়।