ক্যালিফোর্নিয়ায় মঙ্গলবার এক বিয়ের আসরে হবু দম্পতির সঙ্গে ছবি তুলে সবাইকে চমকে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর মানুষকে নিজেদের বিয়েতে পেয়ে অত্যন্ত বিস্মিত ও আনন্দিত হয়েছেন বর ও কনে, স্টিফানি আর ব্রায়ান।
ক্যালিফোর্নিয়ার লা জোল্লায় টরি পাইনস গলফ গার্ডেনে ওবামার খেলার কখা। তাই সবাই জানতো যে বারাক ওবামা ওই হোটেলে আসছেন। সিক্রেট সার্ভিসের দুটি এসইউভি দেখে বুঝতে দেরি হয়নি হবু দম্পতির। ব্রায়ান বলেন, ওই গাড়ি দেখেই বুঝে যাই উনি আসছেন! তাদের সিক্রেট সার্ভিস থেকে নির্দেশ দেওয়া হয় একটু অপেক্ষা করতে বা এখনই শুরু করে দিতে। বিয়ের আসরের মধ্যে প্রেসিডেন্টকে কাছ থেকে দেখতে পাওয়ার এমন সুযোগ, তাই হবু দম্পতি বলে দেন, আমরা অপেক্ষা করতে রাজি।
দম্পতি ভেবেছিলেন, ওবামা টি-শার্ট পরে গলফ খেলছেন নিজেদের হোটেলের স্যুট থেকে নিশ্চয়ই তেমন এক ঝলক দেখতে পাওয়া যাবে। সেটা দেখেই তাদের সন্তুষ্ট ছিলেন কিন্তু তাদের ফটোগ্রাফার এরিন ই্য়ংরেন বলেন আপনারা যদি তার কাছে যান তাহলে নিশ্চিত ভাবেই তার সঙ্গে ছবি তুলতে পারবেন। স্টেফানি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় এবং দৌড়ে তার কাছে পৌছে যায়। ইয়ংরেন তার ব্লগে লেখেন, প্রেসিডেন্ট উচ্ছ্বসিত হবু দম্পতির সঙ্গে ছবি তুলেন। তিনি নববিবাহিত জুটির প্রতি বেশি সদয় ছিলেন। এটা আমাদের জীবনের এমন একটি ঘটনা যা আমরা কোনোদিন ভুলবো না।
গত বছরও এমন ঘটনা ঘটেছিল হাওয়াই দ্বীপপুঞ্জে। সেখানে ছুটি কাটাতে গিয়ে ওবামা গলফ খেলার পরিকল্পনা করেছিলেন। সেই জায়গাতেও একটি বিয়ের অনুষ্ঠান ছিল। সেই দম্পতির অভিজ্ঞতা স্টিফানি-ব্রায়ানের মতো এত মধুর নয়। ওবামার গলফ খেলার জন্য তাদের বিয়ের অনুষ্ঠানটাই অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। এর জন্য পরে অবশ্য ক্ষমা চেয়ে নিয়েছিলেন প্রেসিডেন্ট। সিএনএন।