সবাইকে ছাড়িয়ে নুসরাত ফারিয়া

 

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে অভিনেত্রী নুসরাত ফারিয়ার ফলোয়ারের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে। এই মাইলফলক দেশের অভিনয় জগতের আর কোনো তারকার নেই। বিষয়টি নিয়ে তাই বেশ উচ্ছ্বাসিত নুসরাত ফারিয়া।

 

সম্প্রতি নুসরাত ফারিয়া অভিনীত ‘আশিকী’ ছবিটি মুক্তি পেয়েছে। এছাড়া বলিউডের একটি ছবিতে অভিনয়ের ঘোষণা দিয়েছেন তিনি।

 

নুসরাত ফারিয়া বলেন, অনেক ভালো লাগছে। ২০ লাখ ভক্ত আমাকে অনুসরণ করছে, এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। ভিনয় জগতের তারকাদের মধ্যে আমার এতো বেশি ভক্তের সংখ্যা হওয়ায় আমি সত্যি খুব আনন্দিত।  আমি আজীবন দর্শকদের এই ভালোবাসায় সিক্ত হতে চাই।