খালেদা জিয়ার দুর্নীতি মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ ২১ অক্টোবর

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৯ জনের বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুই মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ২১ অক্টোবর দিন ধার্য করেছে আদালত।
 
ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দারের আদালতে বৃহস্পতিবার নতুন এ দিন ধার্য করেন।
 
বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে থাকায় আদালতে হাজির হতে পারেননি। তার পক্ষে আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, জয়নুল আবেদীন মেজবা ও তাহেরুল ইসলাম তৌহিদ হাজিরা প্রদান করেন।