ভ্যাটিকান কেলেঙ্কারি নিয়ে পোপের ক্ষমাপ্রার্থনা

 
ভ্যাটিকান কেলেঙ্কারি নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন ক্যাথলিকদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। রোম হোক বা ভ্যাটিকানে যেকোনো ধরনের ঘটনায় জনতাকে ক্ষমা করে দেয়ার আহ্বান জানান পোপ। সেন্ট পিটার স্কয়ারে সাপ্তাহিক সাধারণ সভায় দেয়া ভাষণে এ কথা বলেন তিনি। খবর বিবিসির।
 
হাজার হাজার দর্শকের উদ্দেশে দেয়া ভাষণে পোপ বলেন, প্রশ্নত্তোর পর্ব শুরু হওয়ার আগে যেকোনো ধরনের কেলেঙ্কারির জন্য আপনাদের কাছে ক্ষমা করে দেয়ার আহ্বান জানাতে চাই। আর সেটা হোক রোমে অথবা ভ্যাটিকানে আমি আপনাদের কাছে মার্জনা করে দেয়ার আবেদন করছি।
 
তবে কোনো অপরাধের কারণে পোপ এমন কথা তুললেন সেটি পরিষ্কার করেননি তিনি। সম্প্রতি গে হওয়ার অভিযোগে ভ্যাটিকানের পদ থেকে অপসারণ করা হয় জ্যেষ্ঠ এক পোলিশ যাজককে।
 
পোপের মুখপাত্র ফেডারিকো লম্বারডি জানান—পোপ তার বক্তব্যে রোমের মেয়রের পদত্যাগ নিয়ে কোনো বক্তব্য দেননি। এ ছাড়া, তার ক্ষমা প্রার্থনাকে ‘বড় মানসিকতার’ পরিচয় বলে উল্লেখ করেন তিনি।
 
রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কোনো মন্তব্য আসেনি তার ভাষণে। এ সপ্তাহের শুরুর দিকে মেয়র ইগনাজিও মারিনো অতিরিক্ত ব্যয়ের অপবাদ নিয়ে পদ থেকে ইস্তফা দেন।