রাজধানীতে নির্মণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীর চকবাজারে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এনামুল হক (২৬) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত এনামুলের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুরে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। 
 
নিহত এনামুলের সহকর্মী বিদ্যুৎ জানান,  চকবাজারে নির্মাণাধীন ১০ তলা ভবনের তিনতলায় পানির পাইপ তোলার সময় হঠাৎ পড়ে যান এনামুল। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে সকাল সাড়ে ৮টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।