ফের ডক্টরেট উপাধি পেলেন শাহরুখ খান

আবারও ডক্টরেট ডিগ্রি উপাধি পেয়েছেন শাহরুখ খান। বৃহস্পতিবার য‍ুক্তরাজ্যের এডিনবার্গ বিশ্ববিদ্যালয় মানবপ্রেমের জন্য তাকে এ সম্মাননা দিয়েছে। 
 
এর আগেও একবার শিল্প ও সংস্কৃতিরমূলক কাজের জন্য ব্রিটেনে ডক্টরেট ডিগ্রি উপাধি পেয়েছিলেন এ অভিনেতা। 
 
সম্মাননা গ্রহণের পর তিনি সবার সামনে বক্তৃতা প্রদান করেছেন। শাহরুখ তার টুইটারে লিখেছেন, ‘এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ে আজ আমার বক্তৃতা ছিল জীবন ও শিক্ষা নিয়ে। আর এর মাধ্যমে আমি আমার জীবনের সবচাইতে বড় শিক্ষা গ্রহণ করেছি। সত্যিই এটা জাদুর মতো।’
 
৪৯ বছর বয়সী এ অভিনেতা ডক্টরেট ডিগ্রি উপাধি হাতে নিয়ে তোলা একটি ছবিও পোস্ট করেছেন টুইটারে।