আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘বেগম খালেদা জিয়া দেশের মানুষকে হত্যা করে সরকার পতন ঘটাতে না পারায় কৌশল পাল্টেছেন। তিনি বিদেশিদের হত্যা করে সরকারের পতন ঘটাতে চান।’
শুক্রবার সকালে কুষ্টিয়ায় নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা কথা বলেন। হানিফ বলেন, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত কারা এদেশে জঙ্গিবাদের বীজ বপন করেছে তা সবাই দেখেছে।
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বিশ্বাস, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাসহ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।