হাসপাতাল থেকে ফিরলেন ট্রেনে হামলা প্রতিহতকারী

 
ফ্রান্সে ট্রেনে সন্ত্রাসী হামলা প্রতিহত করতে সহায়তা করে বীরের মর্যাদা পাওয়া মার্কিন নাগরিক স্পেনসার স্টোনকে স্থানীয় সময় বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। খবর এএফপির।
 
এক সপ্তাহ আগে উপর্যুপরি ছুরিকাঘাত করা হলে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে এক সপ্তাহ চিকিত্সাধীন থাকার পর তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
 
উল্লেখ্য, ৮ অক্টোবর স্যাক্রামেন্টোর একটি পানশালা থেকে বের হওয়ার সময় ২৩ বছর বয়সী স্পেন্সার স্টোন এক বিবাদে জড়িয়ে পড়েন। এ সময় তার কাঁধে তিনবার ছুরিকাঘাত করা হয়। তার শরীরে দুই ঘণ্টা অস্ত্রোপচার করা হয়।
 
আগস্টে স্টোন ও তার দুই বন্ধু ফ্রান্সের একটি ট্রেনে সন্ত্রাসী হামলা প্রতিহত করতে সহায়তা করেন। এ ঘটনার জন্য ফ্রান্সে তিনি বীরের মর্যাদা পান।