শাহবাগে বাসের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু

 
রাজধানীর শাহবাগে বাসের ধাক্কায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন। শুক্রবার দুপুরে এ দুর্ঘটনায় নিহতের নাম মো. আরমান হোসেন (১৮)।
 
শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, দুপুরে পার্ক থেকে একটি বাইসাইকেলে চড়ে আরমান, ফয়সাল ও আন্না নামে তিন যুবক বের হচ্ছিলেন। এ সময় শাহবাগমুখী একটি বাস বাইসাইকেলটিকে ধাক্কা দিলে ওই তিন যুবক আহত হন। পথচারীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাপসাতালে নিয়ে গেলে চিকিৎসক আরমানকে মৃত ঘোষণা করেন। চালকসহ ঘাতক বাসটিকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।
 
ফয়সাল ও আন্নাকে ঢাকা মেডিকেল কলেজ থেকে অন্য হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান হাসপাতাল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক। বিডি নিউজ।