রাজধানীর জুরাইনে বাড়ি থেকে ডেকে নিয়ে আকাশ (১৭) নামের এক কিশোরকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
হাসপাতালে আকাশের আত্মীয় মো. আল আমিন বলেন, 'রাত সাড়ে ১১টার দিকে ৮-১০ জন ব্যক্তি আকাশকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তাদের মধ্যে তিনজন নারী ছিলেন। পরে আকাশকে বাড়ি থেকে কিছুটা দূরে, জুরাইন পানির পাম্পের পাশে পাওয়া যায়। রাত একটার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। হামলাকারীরা তাদের পূর্বপরিচিত। কোনো শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে।'
হাসপাতালের ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক আহত আকাশকে হাসপাতালে নিয়ে আসার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।