ভালবাসা, রিরংসা ও প্রতিশোধের ‘হেট স্টোরি ৩’

 
‘হেট স্টোরি’ সিরিজের ছবি মানেই অন্তরঙ্গ দৃশ্যের সমাহার। এর আগে ‘হেট স্টোরি’ ও ‘হেট স্টোরি ২’ ছবিতে পাওলি দাম ও সুরভিন চাওলার সাহসী উপস্থিতি দেখা গেছে। এবার ‘হেট স্টোরি ৩’ তে দেখা যাবে ডেইজি শাহকে।
 
‘হেট স্টোরি ৩’ ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে। ভালবাসা, রিরংসা, প্রতিশোধ ও রহস্য পাওয়া যাবে ছবিটিতে। এখাতে ডেইজি শাহের বিপরীতে অভিনয় করেছে করণ সিং গ্রোভার। এছাড়াও রয়েছেন জারিন খান ও শারমান জোসি।
 
তৃতীয় সিরিজটির ট্রেলর দেখে মনে হচ্ছে, ছবিটি আগের ছবি দুইটির চেয়ে আরো বেশি যৌনতায় ভরা।
 
ছবিটি সম্পর্কে ‘জয় হো’ ছবির নায়িকা ডেইজি শাহ বলেছেন, সালমান খান আমাকে ছবিটি করার জন্য অনুপ্রেরণা দিয়েছেন। আমি এই ধরণের চরিত্রে আগে অভিনয় করিনি। সালমান আমাকে বুঝিয়েছেন। তাই ছবিটি করলাম।
 
ছবিতে এমন কিছু দৃশ্য রয়েছে যা সেন্সর বোর্ডে আটকে যেতে পারে। এ বিষয়ে পরিচালক বিশাল পাণ্ডে বলেছেন, ‘যতটুকু প্রয়োজন আমরা ঠিক ততটুকুই  চিত্রায়িত করেছি। আমরা আমাদের কাজ করেছি। সেন্সর বোর্ড তাদের কাজ করবে।
 
আগামী ৪ ডিসেম্বর ছবিটি মুক্তি পাবে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, এনডিটিভি  ও আনন্দবাজার।