আহতাবস্থায় পালিয়ে গেছেন গুজম্যান

 
মেক্সিকোতে পলাতক মাদকসম্রাট জ্যাকুইন ‘এল চাপো’কে  আটক করার এক অভিযানের  সময় তিনি পালিয়ে গেছেন। এ সময় তিনি মুখ ও পায়ে আঘাতপ্রাপ্ত হন। খবর- এএফপি’র। 
 
তাকে পুনরায় আটক করতেই এই অভিযান চালানো হয়। শুক্রবার দেশটির ফেডারেল সরকার একথা জানিয়েছে। বিবৃতিতে সরকার বলেছে, ‘এটা নিশ্চিতভাবে বলা যায় , সরাসরি সংঘর্ষের কারণে তিনি আহত হননি।’ গুজম্যান ১৯৯৩ সালে প্রথমবার গ্রেফতার হয়েছিলেন। এরপর এক দশক জেলে কাটানোর পর গত বছর সর্বোচ্চ নিরাপত্তা রয়েছে এমন একটি কারাগার থেকে পালিয়ে যান তিনি। কারারক্ষীদের সহায়তায় জেলখানার  লন্ড্রি বাস্কেটে করে তিনি পালান।
 
২০১৪ সালে মার্কিন সরকারের সহায়তায় আবারো তাকে গ্রেফতার করা হয়। কিন্তু এই বছরের জুলাই মাসে আবারো তিনি পালিয়ে যান।