ভারতের দিল্লিতে নির্ভয়াকে গণধর্ষণ ও শারীরিক নির্যাতর বিশ্বব্যাপী সমলোচনরা ঝড় তুলেছিল। কিন্তু তারপরও থামেনি এই ধরনের নৃশংসতা। প্রায়ই দেশটিতে ধর্ষণ ও গণধর্ষণের খবর সংবাদের শিরোনাম হচ্ছে। এবার সেখানে দুই শিশু গণধর্ষণের শিকার হয়েছে।
শনিবার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গণধর্ষণের শিকার ঐ শিশু দুইটির একটির বয়স আড়াই বছর ও অন্যজনের পাঁচ বছর। দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রথম ঘটনাটি ঘটেছে দিল্লির নাংলোই এলাকায়। আড়াই বছরের এক শিশুকে বাসার সামনে থেকে অপহরণ করে দুই মোটরসাইকেল আরোহী। পরবর্তীতে প্রতিবেশীরা নিকটবর্তী একটি পার্ক থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে। সে সময় প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল শিশুটির।
শিশুটির মা অভিযোগ করেছেন, শুক্রবার রাতে বাসার কাছেই রামলীলা প্রদর্শনী দেখছিল তার মেয়ে। হঠাত্ বিদ্যুত্ চলে গেলে অন্ধকারে তাকে অপহরণ করা হয়।
দিল্লি কমিশন ফর উইমেন’র চেয়ারপার্সন স্বতি মালিওয়াল টুইটারে জানিয়েছেন, গুরুতর অবস্থায় তাকে সঞ্জয় গান্ধি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির রক্তক্ষরণ এখনও বন্ধ হয়নি।
এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
একই দিন দিল্লির আনন্দবিহার এলাকায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তিন ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার সময় ঐ শিশুটি বাসায় একা ছিল। এক প্রতিবেশী থেকে তাকে নিজের ঘরে ডেকে নিয়ে যেয়ে আরো দুই বন্ধুর সাথে মিলে ধর্ষণ করে।
শিশুটিকে রক্তাক্ত অবস্থায় কাঁদতে কাঁদতে প্রতিবেশির বাসা থেকে বেরিয়ে আসতে দেখে অন্য প্রতিবেশী পুলিশ খবর দেয়। পুলিশ অভিযুক্ত তিনজনকে আটক করে। খবর: এনডিটিভি।