‘প্রেসিডেন্ট’ নির্বাচনে লড়তে চান লিন্ডসে

২০২০ সালের নির্বাচনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে চান হলিউডের অভিনেত্রী লিন্ডসে লোহান। গতকাল ইনস্টাগ্রামে ছবিসহ এক পোস্টে ভক্তদের এ তথ্য জানিয়েছেন তিনি।

ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিন্ডসে লিখেছেন, ‘২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারি। উত্থান-পতনের ভেতর দিয়েই এগিয়ে যাব’।

এদিকে ইচ্ছে থাকলেও নিজের বয়সই বড় বাধা হতে পারে লিন্ডসের। কারন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন করতে হলে বয়স হতে হবে অন্তত ৩৫ বছর। ২০২০ সালে লিন্ডসের বয়স হবে ৩৪। হ্যাশট্যাগে এই বিষয়টি নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন এই অভিনেত্রী।