‘প্রাকৃতিক সম্পদ কাজে লাগাতে পরিকল্পনাগ্রহণ’

‘বাংলদেশের হাওর অঞ্চলসহ প্রাকৃতিক সম্পদকে কাজে লাগানোর জন্য জাতীয়ভাবে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।’
 
শনিবার বেলা একটায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার  বিন্নাকুলী বাজারে পথসভায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ পরিকল্পনার কথা জানান। এরপর তিনি তাহিরপুর সম্ভাব্য পর্যটন এলাকা খ্যাত যাদুকাটা নদী ও বারেকটিলা পরিদর্শন করেন। পথসভার আয়োজন করেন বড়দল ইউপি চেয়ারম্যান।
 
মন্ত্রী বলেন, ‘আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি চাই, ধর্ম যার যার। রাষ্ট্র ও সরকার সবার। এ মাটি হিন্দু-মুসলিম-খ্রীষ্টান সবার। এ মাটি পবিত্র। তাই এ মাটিতে হানাহানি চলবে না।’
 
এ সময় মন্ত্রীর স্ত্রী নারী নেত্রী আফরুজা হক রিনা, স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনসহ রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।