চিকিৎসার প্রয়োজনে গাঁজা বৈধ করার পরিকল্পনার কথা জানিয়েছে অস্ট্রেলিয়া। গাঁজা বৈধ করার যুক্তি হিসেবে বলা হয়েছে, মারাত্মকভাবে অসুস্থদের কার্যকর চিকিৎসা পাওয়ার অধিকার রয়েছে।
আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন থেকে গত জুন মাসে প্রকাশিত একটি গবেষণায় জানানো হয়, দীর্ঘস্থায়ী ব্যথার চিকিৎসায় গাঁজার কার্যকারিতা রয়েছে। এছাড়াও ক্যান্সার আক্রান্তদের কেমোথেরাপি ও এইডস রোগীদের ক্ষুধামন্দা দূর করতেও এর ব্যবহার রয়েছে।
তবে গাঁজার দীর্ঘ পার্শ্বপ্রতিক্রিয়া ও কার্যকারিতা নিয়ে বিশ্বব্যাপী বিতর্ক রয়েছে।
অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রী সুজান লেই জানিয়েছেন, চিকিৎসা ও বৈজ্ঞানিক প্রয়োজনে নিয়ন্ত্রিতভাবে গাঁজা চাষ করতে অনুমতি দেয়ার পরিকল্পনা করছে সরকার। এর ফলে প্রথমবারের মতো চিকিৎসার প্রয়োজনে নিরাপদে ও বৈধভাবে গাঁজা সরবরাহ নিশ্চিত করা যাবে বলে তিনি জানান। সূত্র: এনডিটিভি