সুদানের প্রেসিডেন্টের সাথে দেখা করলেন সেই 'ঘড়ি বালক'

 
বাসায় তৈরি ঘড়ি স্কুলে নিয়ে গিয়ে গ্রেফতার হওয়া ১৪ বছরের মার্কিন বালক আহমেদ মোহাম্মদ সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশিরের সাথে দেখা করেছেন। তার ঘড়িকে বোমা ভেবে আহমেদকে পুলিশের হাতে দিয়েছিল। এর পর প্রেসিডেন্ট ওবামা থেকে শুরু করে বিভিন্ন উচ্চপর্যায়ের ব্যক্তি তার সাথে দেখা করার আগ্রহ প্রকাশ করেছিলেন।
 
গত বুধবার দেশটির দেশটির রাষ্ট্রীয় রেডিওতে জানানো হয়, রাজধানী খার্তুমে প্রেসিডেন্টের বাসভবনে প্রেসিডেন্টের সাথে দেখা করেন আহমেদ মোহাম্মদ।
 
এই বালকটির বাবা মোহাম্মদ হাসান আল সুফি সুদানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। তিনি দেশটির রাষ্ট্রপতি নির্বাচনে ওমর আল বশিরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। দারফুরে যুদ্ধাপরাধ সংঘটনের অভিযোগে আন্তর্জাতিক আদালতে ওমর আল বশিরের বিচার চলছে। আদালতের দৃষ্টিতে তিনি এখন 'পলাতক'।
 
আহমেদ মোহাম্মদ গ্রেফতার হওয়ার পর এখন পর্যন্ত গুগলের সহ প্রতিষ্ঠাতা সার্গেই ব্রিন, তুরস্কের প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু, ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটির প্রধান নির্বাহী কর্মকর্তা গ্রে নেল, জর্ডানের রাণী রানিয়া, ম্যাশেবলের প্রধান নির্বাহী কর্মকর্তা পিট ক্যাশমোরের সাথে দেখা করেছেন। সূত্র: বিবিসি