ফিলিপাইনে ঘূর্ণিঝড় কুপ্পো আঘাত হেনেছে। রবিবার ভোর ৪টার দিকে রাজধানী ম্যানিলা থেকে ২১৫ কিলোমিটার উত্তর-পূর্বে দুর্গম উপকূলীয় শহর কাসিগুরানে কুপ্পু আঘাত হানে। তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, উপকূলীয় এলাকা থেকে প্রায় সাড়ে ছয় হাজার লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
স্থানীয় রেডিও স্টেশনগুলো জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে অরোরা ও ইসাবেলা প্রদেশে বহু গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে।