বাংলাদেশে মার্কিন নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের আবারো নতুন সতর্কতা জারি করাকে ‘বাড়াবাড়ি’ বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
তিনি বলেন, বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
রবিবার সকালে শেখ রাসেলের ৫১তম জন্মদিন উপলক্ষে বনানীতে শেখ রাসেলসহ ১৫ আগস্ট নিহত সকল শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
দুই বিদেশি হত্যাকাণ্ডের পর শনিবার দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্র দূতাবাসের এক বার্তায় বলা হয়েছে, বাংলাদেশে বিদেশিদের নিরাপত্তা বাড়াতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো অসাধারণ পদক্ষেপ নিয়েছে। কিন্তু এখনও ‘বাস্তব ও বিশ্বাসযোগ্য’ সন্ত্রাসী হুমকি রয়েছে।