আবারো গিনির প্রেসিডেন্ট হলেন কোন্ডে

দ্বিতীয় মেয়াদে গিনির প্রেসিডেন্ট নির্বাচিতস হয়েছেন আলফা কোন্ডে। ভোট গ্রহণের ছয়দিন পরে দেশটির নির্বাচন কমিশন এই ঘোষণা দিয়েছে।
 
৭৭ বছর বয়সী কোন্ডে মোট ৫৮ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রধান প্রতিদ্বন্দী সেলো ডালেই ডায়াল্লো পেয়েছেন ৩১ শতাংশ ভোট। বিরোধী এই নেতা নির্বাচনের ফলাফল বর্জন করেছেন এবং এর বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভের ডাক দিয়েছেন বিবিসি ইউরোপিয় ইউনিয়নের পর্যবেক্ষবকদের বরাত দিয়ে জানিয়েছে, কিছু পদ্ধতিগত ত্রুটি থাকলেও নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।  গিনির নিবন্ধিত ৬০ লক্ষ ভোটারদের মধ্যে ৬৬ শতাংশ ভোট প্রদান করা হয়েছে। ১৯৫৮ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীন হওয়ার পরে এটি ছিল গিনির দ্বিতীয় গণতান্ত্রিক নির্বাচন। ২০১০ সালে প্রথম নির্বাচনে জিতে প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ত্ব নিয়েছিলেন আলফা কোন্ডে। বিবিসি।