রাজন হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে

 
সিলেটের শিশু শেখ সামিউল আলম রাজন হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ চলছে। রবিবার সিলেট মহানগর দায়রা জজ মকবুল হোসেন মৃধার আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
আদালতে মূল আসামি কামরুলসহ ১১ জনকে হাজির করা হয়েছে।
 
সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্র্রসিকিউশন) আবদুল আহাদ জানিয়েছেন, মামলার মোট ৩৮ সাক্ষীর মধ্যে ৩৫ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। আজ আরো তিনজনের সাক্ষ্য নেয়া হবে।
 
গত ৮ জুলাই চুরির মিথ্যে অভিযোগে রাজনকে সিলেটের কুমারগাঁও বাসস্ট্যান্ড-সংলগ্ন শেখপাড়ায় নির্যাতন করে হত্যা করা হয়। তার লাশ গুম করার সময় ধরা পড়েন একজন। মূল আসামি কামরুল ইসলাম সৌদি আরবে পালিয়ে যান। প্রবাসী বাংলাদেশিরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।