রাজধানীর সবুজবাগ এলাকার বাসাবোতে পুকুরে ডুবে এক স্কুল-ছাত্রের মৃত্যু হয়েছে। ওই ছাত্রের নাম আশরাফুল হাসান রিপন (১৬)। রবিবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আশরাফুল হাসান রিপন দেলোয়ার হোসেনের ছেলে। তার বাড়ি মুন্সীগঞ্জের গজারিয়ায়।
মৃতের বাবা দেলোয়ার হোসেন জানান—দুপুরে স্কুল শেষে রিপন বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নামে। সাঁতার না জানায়য় সে পানিতে তলিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দুপুর সোয়া ২টায় কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক মৃত্যু বিষয়টি নিশ্চিত করে জানান— লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।