শরণার্থী সংকট মোকাবেলায় তুরস্ক সফরে মেরকেল

 
পশ্চিম ইউরোপে শরণার্থীদের ঢল থামাতে তুরস্কের ভূমিকা নিয়ে আলোচনা করতে দেশটি সফর গেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। রবিবার তুরস্কের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলুর সঙ্গে বৈঠক করেছেন তিনি।
 
শরণার্থী সঙ্কট মোকাবেলায় তুরস্কের সহায়তা চায় ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)। সংকট মোকাবেলায় তুরস্কের সহায়তার বিনিময়ে বেশ কিছু ক্ষেত্রে সুবিধা দেয়ার প্রস্তাব নিয়ে গত শুক্রবার আলোচনা করেছে ইইউভুক্ত দেশগুলো।
 
প্রস্তাব অনুযায়ী শরণার্থীদের পশ্চিম ইউরোপে যেতে নিরুৎসাহিত করার বিনিময়ে তুরস্ককে অর্থ সাহায্য এবং ইইউ'র সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার সুযোগ দেয়া হবে।
 
তবে শুক্রবারের পরিকল্পনা এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফেরিদুন সিনিরলিওজলু। শরণার্থীদের তুরস্ক রেখে দেয়ার বিনিময়ে তহবিল চাওয়ার কথাও অস্বীকার করেন তিনি। উল্লেখ্য,  সিরিয়া থেকে যাওয়া বেশির ভাগ শরণার্থীই তুরস্ককে পশ্চিম ইউরোপে যাওয়ার রুট হিসেবে ব্যবহার করে। সূত্র: এপি