সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় আল-কায়েদার অর্থদাতা সানাফি আল-নসর নিহত হয়েছেন।
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন রবিবার এক বিবৃতিতে এই খবর জানিয়েছে।
আল-নসর সৌদি আরবের নাগরিক। তিনি পাকিস্তান থেকে সিরিয়ায় আল-কায়েদার সদস্য নিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
-রয়টার্স