সিরিয়ায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটসের গাড়ি বহরে বিমান হামলায় ৪০ জঙ্গি নিহত হয়েছে। লন্ডন ভিত্তিক সংস্থা, সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে বিবিসি এই কথা জানিয়েছে।
পর্যবেক্ষক গোষ্ঠীটি দাবি করেছে, শনিবার এই বিমান হামলা চালানো হয়। হামলায় আইএসের গাড়িবহরের ১৬টি গাড়ি ধ্বংস হয়ে গেছে। সিরিয়ায় সহিংসতা পর্যবেক্ষণকারী এই গোষ্ঠীটির মাঠ পর্যায় পর্যন্ত বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে। আইএসের গাড়িবহরটি রাকা শহর ছেড়ে যাওয়ার পরপরই এই বিমান হামলা চালানো হয়। এই হামলাটি কে চালিয়েছে এই সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রর নেতৃত্বাধীন জোট এই হামলা করেনি। রাশিয়ান অথবা সিরীয় বিমান বাহিনী এই হামলা করেছে। বিবিসি।