‘সুলতানে’ একসঙ্গে আসছেন সালমান-স্ট্যালন!

 
‘সুলতান’-এ সালমান খানকে একজন রেসলার হিসেবে দেখা যাবে। শোনা যাচ্ছে, ছবিটিতে তার প্রশিক্ষক হিসেবে হলিউডের সুপারস্টার সিলভেস্টার স্ট্যালনকে দেখা যাবে।
 
ডিএনএ’র প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে ইয়াশ রাজ প্রোডাকশন স্ট্যালনের সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন। কিন্তু ‘রকি’ অভিনেতা এই বিষয়ে এখনো কোনো মতামত জানাননি।
 
এর আগে ‘কামবাখত ইশক’ ছবিতে একটি বিশেষ দৃশ্যে  স্ট্যালনকে দেখা গিয়েছিল। তবে ‘সুলতান’ ছবিতে কাজ করার বিষয়ে তিনি দ্রুত কোনো সিদ্ধান্ত নিতে চাচ্ছেন না বলে প্রতিবেদনে বলা হয়েছে।
 
তবে ‘সুলতানে’র কাজ করার জন্য হ্যাঁ বললে স্ট্যালনকে পূর্ণ একটি চরিত্রে দেখা যাবে। সেখানে তার চরিত্র হবে সালমান খানের একজন প্রশিক্ষক হিসেবে, যিনি সালমানকে রেসলিং রিংয়ে ফেরার জন্য উদ্ধুদ্ধ করবেন।
 
আগামী ঈদে ‘সুলতান’ ছবিটি মুক্তি  পেতে পারে।