ছয় বছর আগে নিজের টুইটার অ্যাকাউন্ট খুলেছিলেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। কিন্তু এতোদিন পর তার অ্যাকাউন্ট ভেরিফাইড করা হয়েছে।
বিদ্যার নামে অনেকগুলো ভুয়া অ্যাকাউন্ট ছিল। এবার আসল অ্যাকাউন্ট ভেরিফাইড করায় কিছুটা ঝামেলা কমবে বলে মনে করা হচ্ছে।
বিদ্যার অ্যাকাউন্ট ভেরিফাইড হওয়ায় স্বাগত জানিয়েছেন করণ জোহর।
‘ডার্টি পিকচার’ খ্যাত এই নায়িকা সর্বশেষ দেখা গিয়েছিল মোহিতদ সুরীর ‘হামারি আধুরি কাহানি’ ছবিতে। সম্প্রতি একটি মারাঠি ছবিতে তাকে বিশেষ দৃশ্যে দেখা যাবে। ভগবান দাদাকে নিয়ে নির্মিত ঐ বায়োপিকে গীতা বালির চরিত্রে দেখা যাবে তাকে। খবর: এনডিটিভি।