ফিলিপাইনে সোমবার দ্বিতীয় দিনের মতো টাইফুন কোপ্পু আঘাত হেনেছে। ঝড়টির প্রভাবে সৃষ্ট প্রবল বর্ষণে বন্যার পানি বৃদ্ধি পেয়েছে। ঝড়ের আঘাতে দুই জনের মৃত্যু ও কয়েক হাজার লোক সাময়িকভাবে গৃহহীন হয়ে পড়েছে। স্থানীয় পানিবন্দি মানুষরা বাড়ির ছাদে আটকা পড়েছে। তারা উদ্ধারকারী দলের জন্য অপেক্ষা করছে।
উদ্ধার কর্মকর্তারা জানান, রোববার মন্থর গতিতে অগ্রসর হওয়া টাইফুনটির প্রভাবে তিনটি প্রধান পার্বত্য এলাকায় ভারী বৃষ্টিপাত হয়েছে। ম্যানিলার উত্তরাঞ্চলে বিস্তীর্ণ সমতল ধান চাষের এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়েছে। আঞ্চলিক উদ্ধারকর্মী নাইজেল লোনটোক বলেন, প্রায় ৭০টি গ্রাম ক্রমবর্ধমান বন্যার পানিতে নিমজ্জিত হয়ে গেছে। অনেক বাসিন্দা সৈন্যদের ছোট দল, স্থানীয় সরকার ও স্বেচ্ছাসেবী উদ্ধাকারী ইউনিটের সহায়তা চেয়েছে। লোনটোক বলেন, বন্যার পানি দ্রুতই বেড়ে যাচ্ছে এবং উপদ্রুত এলাকার কোন কোন বাসিন্দা বাড়ির ছাদে আশ্রয় নিয়েছেন। তিনি আরো বলেন, বন্যার পানি এতোটাই গভীর যে বড় সামরিক যানবাহনও চলাচল করতে পারছে না, তাই আমাদের লোকেরা রাবারের নৌকায় করে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন।
IMG0
তিনি আরো জানান, এই মুহূর্তে বন্যা কবলিতদের উদ্ধারের জন্য মাত্র ১০টি দল প্রস্তুত রয়েছে। লোনটোক বলেন, পানিবন্দি হয়ে ঠিক কতজন আটকা পড়েছে তা নিশ্চিত ভাবে বলার সময় এখনা না আসলেও ওই গ্রামগুলোতে কয়েক হাজার লোক আটকা পড়ে থাকতে পারে। তিনি আরো বলেন, বন্যা প্লাবিত এলাকাগুলোর মধ্যে ক্যাবানাতুয়ানও রয়েছে। ম্যানিলা থেকে ওই এলাকাটিতে যেতে প্রায় দুই ঘন্টা সময় লাগে। এখানে সাধারণত বন্যার দেখা দেয় না। ক্যাবানাতুয়ার উপকণ্ঠে অবস্থিত গ্রাম জায়েন বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এখানে বন্যার পানি বেড়ে গিয়ে বাড়ির ছাদে পৌঁছেেেছ। এটি একটি ধান উৎপাদনকারী অঞ্চল। এখানে প্রায় ৬৭ হাজার মানুষ বাস করে। সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, টাইফুন যেসব এলাকায় আঘাত হেনেছে সেখানকার প্রায় ২০ হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। এরা সরকারি স্কুল ও অন্যান্য অস্থায়ী আশ্রয় শিবিরে উঠার চেষ্টা করছে। রাষ্ট্রীয় আবহাওয়া বিভাগ জানায়, ভোর বেলা কোপ্পু ঘন্টায় ১৫০ কিলোমিটার বেগে উত্তরাঞ্চলীয় সান্টিয়াগো শহরে আঘাত হেনেছে।
IMG1
সরকার জানিয়েছে, প্রাকৃতিক এই ভয়াবহ দুর্যোগে ২ জনের মৃত্যু ও ১৯ হাজার লোক গৃহহীন হয়ে অস্থায়ী আশ্রয় শিবিয়ে উঠেছে। টাইফুনের আঘাতের সময় একটি বাড়ির ওপর একটি বড় গাছ পড়লে ১৪ বছর বয়সী এক কিশোর মারা যায়। শনিবার রাতে জাম্বালেস প্রদেশে ভারী বৃষ্টিপাতের সময় একটি বাড়ির ওপরে দেয়াল চাপা পড়ে ৬২ বছর বয়সী এক মহিলা মারা গেছে। সোমবার বৈরী আবহাওয়ার কারণে ম্যানিলার স্কুলগুলো বন্ধ রয়েছে। বাসস।