একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ পিটিশনের শুনানির জন্য ২ নভেম্বর দিন ধার্য করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
রাষ্ট্রপক্ষের করা আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আজ মঙ্গলবার এ আদেশ দেন।
গত ৩০ সেপ্টেম্বর সালাউদ্দিন কাদের চৌধুরী ও মুজাহিদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রায়ের বিরুদ্ধে ১৪ অক্টোবর রিভিউ পিটিশন দাখিল করা হয়। এরপর রাষ্ট্রপক্ষ দ্রুত শুনানির জন্য আবেদন দাখিল করে। এতে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।