অ্যানসিবল কিনছে রেডহ্যাট

 
আইটি সমস্যার সমাধানকারী প্রতিষ্ঠান অ্যানসিবল কেনার ঘোষণা দিয়েছে ওপেন-সোর্স সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান রেডহ্যাট। ১০০ মিলিয়ন ডলারের বিনিময়ে অ্যানসিবল বিক্রি হতে যাচ্ছে বলে ভেঞ্চারবিটের প্রতিবেদনে বলা হয়েছে।
 
প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট জো ফিটজজেরাল্ড এক বিবৃতিতে বলেন, স্বয়ংক্রিয় আইটি আর অপারেশন ডেভলাপমেন্ট খাতে অ্যানসিবল স্পষ্টত শীর্ষস্থানীয়, আর মসৃণ আইটি খাত বানানোর লক্ষ্যে এটি রেড হ্যাটকে উল্লেখযোগ্য ধাপ এগিয়ে দেবে।
 
অ্যানসিবল প্রধান সাইদ জিয়াওনি বলেন, রেড হ্যাটের মতো একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ওপেন সোর্সে আসায় আর আইটি স্বয়ংক্রিয়তা ও সিস্টেম ম্যানেজমেন্টের ভবিষ্যত্ নিয়ে লড়তে অ্যানসিবলকে বেছে নেওয়ায় আমরা রোমাঞ্চিত।
 
বর্তমানে চটজলদি কোড লেখা বা কোনো কোডের আপডেট করে তা কাজে লাগানোর একটি ধারা তৈরি হয়েছে। এই ক্রয় রেড হ্যাটকে এই ধারায় আসতে সহায়তা করবে। সূত্র: ফার্স্ট পোস্ট  ও টেকক্রাঞ্চ।