যুক্তরাষ্ট্র দূতাবাস বন্ধ থাকবে ২২ অক্টোবর

হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ‘দুর্গাপূজা’ উপলক্ষে আগামী ২২ অক্টোবর বৃহস্পতিবার ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের কনস্যুলার সেকশনসহ সব অফিস বন্ধ থাকবে। মঙ্গলবার মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, শারদীয় দুর্গোৎসব’র বিজয়া দশমী উপলক্ষে বাংলাদেশ সরকার আগামী বৃহস্পতিবার জাতীয় ছুটির দিন ঘোষণা করেছে বিধায় ওইদিন যুক্তরাষ্ট্র দূতাবাসের আমেরিকান সেন্টার, আর্চার কে.ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি, স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টার এবং কনস্যুলার সেকশনসহ যুক্তরাষ্ট্র দূতাবাসের সকল অফিস বন্ধ থাকবে।
তবে আমেরিকান নাগরিকদের জন্য জরুরী সেবা প্রদান অব্যাহত থাকবে। এজন্য তাদের ৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তার সাথে যোগাযোগ করতে হবে।