সিরিয়ায় রুশ বিমান হামলায় ৪৫ জন নিহত

 
সিরিয়ায় লাটাকিয়া প্রদেশের উত্তরে রাশিয়ার ব্যাপক বিমান হামলায় ৪৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে প্রেসিডেন্ট বাশারবিরোধী একজন বিদ্রোহী কমান্ডার ও কয়েকজন যোদ্ধা রয়েছেন।
 
লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি অন হিউম্যান রাইটস এর পরিচালক রামি আবদেল রাহমান বলেন, ‘সোমবার বিকেলে জাবাল আল-আক্রাদ অঞ্চলে রাশিয়ার বিমান হামলায় কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছে।’
 
তিনি আরো বলেন, 'নিহতদের মধ্যে অনেক বেসামরিক নাগরিক রয়েছেন। তবে এই সংখ্যা নির্দিষ্ট করে জানা যায়নি। নিহতদের মধ্যে এক বিদ্রোহী কমান্ডার ও বিদ্রোহী পরিবারের যোদ্ধারা রয়েছে।' সূত্র: এপি