আগামী বুধবার দুর্গা পূজার মহা অষ্টমী। আর এবার অপু বিশ্বাস অষ্টমীর কুমারী পূজায় অংশ নিতে যাচ্ছেন বাগেরহাট। বাগেরহাটের শিকদার বাড়ির পূজা খুব পুরনো। অনেক নাম ডাকও রয়েছে। সেখান থেকেই আমন্ত্রণ পেয়েছেন কুমারী পূজা উপভোগ করার জন্য।
এ বিষয়ে অপু জানান, ‘আসলে শুটিংয়ের টানা শিডিউলের কারণে একটু অবসরও পাওয়া যায় না। বুধবার খুব সকালে বাগেরহাটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সেখানে কুমারী পূজা উপভোগ করবো। আশাকরি দুপুরের মধ্যেই ঢাকায় ফিরবো।’