আজ দেশে ফিরছেন মির্জা ফখরুল


দ্বিতীয় দফায় চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে বুধবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে জানা গেছে।

গত শনিবার সকালে বিমানের নিয়মিত একটি ফ্লাইটে তিনি সিঙ্গাপুর যান।

মস্তিষ্কের ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ায় মির্জা ফকরুল জামিনে মুক্তি নিয়ে চিকিৎসা নিতে প্রথম দফায় সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রে যান। চিকিৎসকদের দেখিয়ে কোরবানির ঈদের আগে গত ২১ সেপ্টেম্বর দেশে ফিরেছিলেন তিনি।