রাজধানীর কুড়িলে হোটেল হেভেন নামের আবাসিক হোটেল থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।
ভাটারা থানার এসআই জাহাঙ্গীর বলেন, 'কুড়িলে হোটেল হেভেন থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে। ভাটারা থানার উর্ধ্বতন কর্মকর্তারা ওই খানে আছেন। বিস্তারিত পরে জানানো যাবে।'